[ দেশজুড়ে ]
বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকায় মাদরাসার মাঠে খেলাধুলার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার ১০ বছর বয়সী মেয়ে সাফা মারওয়া ও পনাশাইল গ্রামের আজাহার মিয়ার ৯ বছরের মেয়ে মানসুরা মীম। দুজনই স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুপুরে পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাদরাসার মাঠে খেলাধুলা করছিল সাফা মারওয়া ও মীম। এ সময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা যায়। মীমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!