ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে পিকআপচাপায় প্রাণ গেল ২ কলেজ শিক্ষার্থীর

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৫, ৫ মে ২০২২
ময়মনসিংহে পিকআপচাপায় প্রাণ গেল ২ কলেজ শিক্ষার্থীর
ফুলবাড়ীয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর কলেজ শিক্ষার্থী। 

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া-শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন। 

নিহতরা হলেন, চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আব্দুল হান্নান, আলা উদ্দিনের ছেলে নয়ন। আহত শাহিন বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে। তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  হতাহতরা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 
 
ওসি মোল্লা জাকির হোসেন জানান, তিন বন্ধু মিলে ঈদ আনন্দে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে ছিলেন। মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে ছলির বাজারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়। অপর এক জন আহত হয়। নিহতের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!