ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে দুই ষাঁড়ের লড়াই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১০ মে ২০২২
ময়মনসিংহে দুই ষাঁড়ের লড়াই
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় এ লড়াই হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, ঘটনারদিন স্থানীয় একটি জুয়ারি চক্র উল্লেখিত স্থানে পার্শ্ববর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়ে থাকে। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারি হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ। 

Advertisement

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!