[ দেশজুড়ে ]
সবজি ক্ষেতে ৭ ফুট গোখরা, হরিণঘাটা বনে অবমুক্ত
উদ্ধারকৃত গোখরা সাপ- ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটায় সাড়ে ৭ ফুট লম্বা ও ৪ কেজি ওজনের একটি গোখরা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সেটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ছোট পাথরঘাটা এলাকায় একটি সবজি ক্ষেতের চারপাশে দেওয়া জালে আটকা পড়ে গোখরাটি।
স্থানীয় জাকির হোসেন জানান, সকাল ১০ টার দিকে তার ভাবি মাজেদা বেগম দেখতে পান সবজি ক্ষেতের চারপাশে দেওয়া ইলিশের জালে একটি গোখরা সাপ আটকা পড়েছে। পরে তিনি গিয়ে জালসহ সাপটি উদ্ধার করেন। খবর পেয়ে বন বিভাগ গোখরা সাপটি উদ্ধার করে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করে।
.png)
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, গোখরা সাপ উদ্ধারের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার বিট কর্মকর্তা গিয়ে সাপটি উদ্ধার করে হরিণঘাটা বনে অবমুক্ত করেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!