গ্রেফতারকৃত স্বদেশ বালা আড়ংঘাটা থানায় (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে খানজাহান আলী থানায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কনস্টেবল স্বদেশ বালা নিজেকে অবিবাহিত দাবি করে এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রেমিকা তাকে বিয়ের প্রস্তাব দিলে অস্বীকৃতি জানান স্বদেশ। এ কারণে শুক্রবার খানজাহান আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
.png)
খানজাহান আলী থানার এসআই রেজোয়ানুল ইসলাম জানান, মামলার পর তাৎক্ষণিক কনস্টেবল স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৫ মে খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঐ কলেজছাত্রীর মামলায় গত ৮ জুন মাসুদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।