ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ১৮ জুন ২০২২
সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল লাশ
ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আলমাছ উদ্দিন নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের জয়পুর নয়াগ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি নয়াঠাকুরেরমাটি গ্রামের নাজির উদ্দিনের ছেলে। পুলিশের ধারণা, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আলমাছ। নিখোঁজের সাড়ে ১৮ ঘণ্টা পর গতকাল তার লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আলমাছ উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে শুক্রবার দুপুরে নয়াগ্রামের একটি জমিতে আলমাছের লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!