ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ নিয়ে নয়, লাশ হয়ে ফিরলেন দিনার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১৯ জুন ২০২২
মাছ নিয়ে নয়, লাশ হয়ে ফিরলেন দিনার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত দিনার আলী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা চার নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলীর বাড়ীর বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আনসার জানান, ট্রলি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন দিনার আলীসহ পাঁচজন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দিনার আলীর মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের অর্ধেক অংশ ঝলসে যায়। পরে অন্যান্য জেলেরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!