ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, সরে যেতে মাইকিং

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৩, ১৭ জুন ২০২২
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, সরে যেতে মাইকিং
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শুক্রবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতে সন্ধ্যার পর চট্টগ্রামের চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। 

এক ব্যাংক কর্মকর্তা বলেন, সন্ধ্যার পরে হঠাৎ বৃষ্টিপাত বেড়ে যায়। চকবাজার কেবি আমান রোডে প্রায় হাঁটু সমান পানি জমে গেছে। এতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য যেতে হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ রাত থেকে শনিবারও চট্টগ্রাম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

Advertisement

জানা গেছে, সারাদিন বৃষ্টি হওয়ায় পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। দুপুরের পর থেকেই মাইকিং করা হয়।

চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রামে ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মানুষজন এসব স্থানে থাকতে পারবেন। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে না থেকে আশ্রয়কেন্দ্রে চলে আসতে বলেছি। যদিও রাত ৯টা পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে আসেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!