ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ১৯ জুন ২০২২
পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান
ছবি: সংগৃহীত

পাহাড়ে অবৈধ ও ঝুঁকি নিয়ে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের পূর্ব ফিরোজশাহ এক নম্বর ঝিল এলাকায় এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সমন্বয়ে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে। তাদের সহযোগিতা করছে র্যা ব, পুলিশ ও আনসার।

এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মণীষা মহাজনের সমন্বয়ে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অভিযানে সহযোগিতা করছেন।

Advertisement

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে। দুপুর ১২টা পর্যন্ত বেশকিছু ঘর উচ্ছেদ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!