ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় জালে সাড়ে ২২ কেজির পাঙ্গাস, উৎসুক জনতার ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১৯ জুন ২০২২
পদ্মায় জালে সাড়ে ২২ কেজির পাঙ্গাস, উৎসুক জনতার ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদী অংশে বিশাল আকারের পাঙ্গাস মাছ ধরা পড়েছে। খবর পেয়ে ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেছেন।

রোববার ভোটে মুনতাজ বিশ্বাস নামের এক জেলের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাসটি ধরা পড়ে।

জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনার নদীর মোহনায় মুনতাজ বিশ্বাস নামের এক জেলের জালে সাড়ে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙ্গাস মাছ ধরা পড়ে। উৎসুক মানুষদের দেখানোসহ তাজা রাখতে মাছটি দীর্ঘক্ষণ দৌলতদিয়ার ৬ নং ফেরী ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে আনেন তিনি। উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজার ২৫০ টাকায় মাছটি কেনন। 

Advertisement

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘‘বর্তমানে পদ্মা নদীতে পানি বাড়ছে। এজন্য প্রায়ই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ‘ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড়জালে’ ধরা পড়ে।’’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বড় মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!