রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের বাসার দরজা ভেঙে কাজের মেয়ের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় মাস দুই আগে রাজবাড়ী জেলার পাংশা এলাকার মো. নবীরের মেয়ে রুবিয়া তারেকের বাসায় কাজ করতে আসে। রোববার সন্ধ্যার দিকে জানালা দিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে তারা এসে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
.png)
ঘটনার বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী তারেক জানান, ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ছিলেন। ফোনে বিষয়টি জানতে পেরেছেন বলে জানান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল জানান, শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসা থেকে এক মেয়ের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।