ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের পরদিন নদীতে ভেসে উঠল বৃদ্ধার লাশ

লালমনিরহাট প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৩, ১৯ জুন ২০২২
নিখোঁজের পরদিন নদীতে ভেসে উঠল বৃদ্ধার লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

নিখোঁজের একদিন পর লালমনিরহাটের আদিতমারীতে আব্দুল হাকিম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুন) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভ্যাটেশ্বর এলাকার সতী নদীর চন্ডীমারী ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃত আব্দুল হাকিম পলাশী ইউনিয়নের দেওডোবা বসুনিয়ার স্কুল এলাকার মৃত খইমুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, পেশায় বাশ শ্রমিক আব্দুল হাকিম শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি। রোববার বিকেলে স্থানীয়রা কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী ব্রিজ সংলগ্ন ভ্যাটেশ্বর এলাকার সতীঘাট  নদীতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement

মৃতের ছেলে দবিয়ার রহমান বলেন, শনিবার বিকেল থেকে আমার বাবা নিখোঁজ ছিলেন। আমরা অনেক খোঁজাখুঁজি শেষে আজ লাশ পাওয়া গেল নদীতে।

এদিকে, লাশ থানায় নিয়ে আসা হলে তার পরিবারের লোকজন থানায় এসে আহাজারি শুরু করে। 

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, নদীতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!