ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ২০ জুন ২০২২
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের 
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দুইজন হলেন, আবু তাহের (বাড়ির কেয়ার টেকার) ও হোসেন (ড্রাইভার)।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কেয়ারটেকার আবু তাহেরকে  উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

Advertisement

তিনি বলেন, ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!