বুধবার দুপুর ২টার দিকে শালনগর ইউপির রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুর রহমান বিশ্বাস রামকান্তপুর গ্রামের মৃত গহের বিশ্বাসের ছেলে।
জানা গেছে, নিজ বাড়ি থেকে শিয়েরবর হাটে যাওয়ার পথে দুপুর ২টার দিকে ওই গ্রামের সবুর বিশ্বাসের বাড়ির পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা আজিজুর রহমানকে ধাওয়া করে। আজিজুর দ্রুত সবুর বিশ্বাসের বাড়িতে ঢুকে যান। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র, লাঠি, লোহার রড নিয়ে ওই ঘরে ঢুকে আজিজুরকে বেদম মারপিট করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
.png)
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরকার জানান, চিকিৎসা শুরুর সঙ্গে সঙ্গেই আজিজুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতের পরিবার জানায়, রামকান্তপুর গ্রামের বক্কার সরদার, ইব্রাহিম, সিজন, ইমন, রুবায়েত সহ ৮-১০ জন সরাসরি আজিজুর রহমান হত্যাকাণ্ডে জড়িত।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।