[ দেশজুড়ে ]
পদ্মাসেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে আহত ৩
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!