ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার বিমানবন্দরের পাশে মিলল প্রতিবন্ধীর লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৮ জুন ২০২২
কক্সবাজার বিমানবন্দরের পাশে মিলল প্রতিবন্ধীর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে পরিত্যক্ত অবস্থায় রবিন হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে রানওয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রবিন কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মো. শহীদের ছেলে। নিহত রবিন মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Advertisement

নিহত রবিনের ভাই ফজলে রাব্বি জানান, রবিন হোসেন মানসিক প্রতিবন্ধী। সে প্রায় সময় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গত সোমবার সন্ধ্যায়ও সে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াসবিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারণে ঐ যুবক মারা গেছেন তা জানা যায়নি। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!