[ দেশজুড়ে ]
বিরল প্রজাতির ৪০ কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকৃত বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের বড়বাজার ঘাট এলাকার তিতাস নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা রৌণক জাহান, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিপুল পরিমাণ কচ্ছপ চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ঐ উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বস্তায় ভর্তি ৪০টি কচ্ছপ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
.png)
উপজেলা বন বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ভারতে পাচারের সময় উদ্ধারকৃত ৪০টি কচ্ছপ স্থানীয় তিতাস নদীতে অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অবমুক্ত
লিংক সফলভাবে কপি হয়েছে!