ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের সাত দিনের মাথায় সাবেক প্রেমিকের হাতে খুন হলেন দিতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫, ৩০ জুন ২০২২
বিয়ের সাত দিনের মাথায় সাবেক প্রেমিকের হাতে খুন হলেন দিতি
নিহত দিতি। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের সাত দিনের মাথায় সাবেক প্রেমিকের উপর্যুপরি দায়ের কোপে নিহত হয়েছেন সদ্য বিবাহিতা দিতি।

মেহেদির রং মোছার আগেই রক্তের বন্যায় রাঙিয়ে দেয়া হলো দিতির শরীর। নিথর দেহ পড়ে ছিল নিজ বসতঘরের মেঝেতে। উপজেলার কালীনগর মহল্লার মুছা মিয়ার মেয়ে দিতি। 

পুলিশ জানায়, নালিতাবাড়ী কালিনগর মহল্লার মৃত আবদুল হামিদের ছেলে রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী মুছা মিয়ার মেয়ে দিতির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রুহুল আমিন মাদকাসক্ত থাকায় গত বৃহস্পতিবার উপজেলার চেল্লাখালী সন্নাসী ভিটা এলাকার খাইরুল নামে এক যুবকের সঙ্গে দিতির বিয়ে দেন পরিবার।

Advertisement

বিয়ের পর দিতিকে বাবার বাড়ি কালিনগর রেখে স্বামী খাইরুল রোববার কর্মস্থল ঢাকায় চলে যান। বুধবার  রাত সাড়ে ৯টার দিকে রহুল আমিন তার ভাবি রুমেলাকে নিয়ে দিতিদের বাড়িতে যান। এ সময় রুমেলা দরজা খুলতে বললে দিতি দরজা খুলে দেয়ামাত্রই রুহুল আমিন বঁটি দা নিয়ে দিতির মাথায় কয়েকটি কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা উদ্ধার করে দিতিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে রাত সাড়ে ১০টার দিকে নকলা এলাকায় দিতির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রুহুল আমিনের ভাবি রুমেলাকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে রহুল আমিন নিজেই পুলিশের কাছে এসে হত্যার কথা স্বীকার করে ধরা দেয়।

ঘটনার এজাহার পাওয়ার পরই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে টেলিফোনে জানান নালিতাবাড়ী থানার ওসিবসির আহাম্মেদ বাদল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!