ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১ জুলাই ২০২২
টেকনাফে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক ৩
বিভিন্ন চোরাই পণ্যসহ আটককৃত ৩ জন- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে ৭১ লাখ ৬৯ হাজার টাকার বার্মিজ বিভিন্ন চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট থেকে এসব পণ্যসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইয়াছিন আরাফাত, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু শামার ছেলে নুরুল আলম ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী এলাকার মৃত এখলাছ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ।

Advertisement

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা একটি ট্রাক হোয়াইক্যং চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় চালক ও আরোহীদের আচরণ দেখে সন্দেহ হয়। গাড়িতে বহনকৃত পণ্যের কাগজ পত্র যাচাই করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের দায়ে ৭১ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের পণ্য উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামাল, ট্রাক টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!