ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ২ জুলাই ২০২২
কুতুবদিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় বালতির পানিতে ডুবে ইলাহী নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে ঘিলাছড়ি গ্রামের মো. খোকনের শিশু পুত্র মো. ইলাহী বাড়িতে রাখা পানি ভর্তি বালতির মধ‍্যে পড়ে যায়।

বিভিন্ন স্থানে খোঁজার পর বালতিতে সন্ধান পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!