[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ১৫ জন আসামি গ্রেফতার হয়েছেন।
এর মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ৬ জন, সিআর মামলায় ৪ জন ও নিয়মিত মামলার ৩ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামি গ্রেফতার হয়েছেন।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সদর ও গাংনী থানার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
.png)
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!