শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা থেকে একটি অটোভ্যানের ঝুড়ির মধ্য থাকে এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর কুমার বর্মনের নেতৃত্বে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় একটি অটোভ্যান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় অটোভ্যানটি জব্দ এবং মাদক কারবারি কবির হোসেনকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।