মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া কোস্টগার্ড জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাতিয়ার সামুদ্রিক এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। সোমবার রাতে সাগরে মাছ ধরা শেষে ইঞ্জিন চালিত ট্রলারযোগে একদল জেলে নলচিরা ঘাটে আসছে, এমন সংবাদের ভিত্তিতে নলচিড়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় চারটি ট্রলারে থাকা ৭২জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলো তল্লাশি চালিয়ে ইলিশসহ বিভিন্ন ধরনের ১৩ মণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
.png)
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, ইউএনও মো. সেলিম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৭২ জেলেসহ চারটি ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া উদ্ধারকৃত মাছগুলো এক লাখ ৩০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে।আগামী ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।