পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী দুই ছেলেশিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদরাসায় আরবি পড়ত। তারা সেখানেই থাকত। ওই মাদরাসার শিক্ষক আমির হামজা বেশ কিছুদিন ধরে শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দুদিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদরাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা ভাইকে জানায়। একই অভিযোগ করে আরও এক শিশু।
তারা জানান, ‘রাতের বেলায় হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করত। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মাদরাসাশিক্ষক আমির হামজাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’
.png)
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদরাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদরাসাশিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।