ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ৭ জুলাই ২০২২
সরাইলে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রশিদ উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামের লতি মিয়ার ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ের জামাই।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বুধবার রাতে এশার নামাজ শেষে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতাদের সঙ্গে সংঘর্ষে জড়ান মুসল্লিরা। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!