এর আগে, বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ইসলামপুর তরফদারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার করমজি এলাকার এলিম হোসেনের ছেলে ১৯ বছর বয়সী মোফাজ্জল হোসেন ও তালুচ এলাকার দুলাল হোসেনের ছেলে ২০ বছরের সাদিকুল ইসলাম।
.png)

র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সোনার মূর্তিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও উদ্ধার করা হয়। আটকরা নকল সোনার মূর্তি দিয়ে মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করছিলেন তারা। এছাড়া বিভিন্ন মূর্তি দিয়েও প্রতারণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, নকল সোনার মূর্তিসহ দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। প্রতারণায় মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।