ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ১২৮ বস্তা চাল উদ্ধার, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৮ জুলাই ২০২২
নেত্রকোণায় ১২৮ বস্তা চাল উদ্ধার, আটক ১
আটক: প্রতীকী ছবি

নেত্রকোণায় ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারের দেওয়া ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরমান মিয়া নামে এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা এলাকায় থাকা একটি নৌকা থেকে ৩০ কেজি ওজনের এসব চালের বস্তাসহ ঐ যুবককে আটক করা হয়। আটককৃত আরমান মিয়া একই ইউনিয়নের গজারমারি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

শুক্রবার (৮ জুলাই) সকালে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ওসি বলেন, বৃহস্পতিবার রাতে ভিজিএফের এসব চাল পাচারের সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চালভর্তি নৌকাটি আটক করে। এ খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আবুল হাসেমসহ আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে সরকারি সিলমোহরযুক্ত ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধারসহ আরমান মিয়া নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে যাই। চাল উদ্ধার করা হয়েছে এবং এক যুবককেও আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!