[ দেশজুড়ে ]
পাচারের সময় ৪৫০ কেজি সরকারি চাল উদ্ধার
ঠেলাগাড়িতে পাচার হচ্ছিল এসব চাল
হবিগঞ্জের আজমেরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তবে টের পেয়ে পালিয়ে যান পাচারকারীরা।
বুধবার রাতে উপজেলার বদলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন ইউএনও মো. মতিউর রহমান খান।
তিনি বলেন, রাতের আঁধারে বদলপুর এলাকায় ৪৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল ঠেলাগাড়িতে পাচার হচ্ছিল। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে পাচারকারীরা চাল ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!