[ দেশজুড়ে ]
হবিগঞ্জে চাল পাচারকালে দুই ব্যবসায়ী আটক, ১৪ বস্তা চাল উদ্ধার
পাচারকালে অটোরিকশাসহ আটককৃত চালের বস্তা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল পাচারকালে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আজমিরীগঞ্জের জলসুখা থেকে পাচারের সময় বানিয়াচং থানাধীন শরিফ উদ্দিন সড়কের আমিরখানী বিজয়নগর এলাকা থেকে দুই ব্যবসায়ীকে আটকসহ ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে তাদের হস্তান্তর করা হয় বানিয়াচং থানায়।
আটককৃতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামের বিষেশ্বর গোপের ছেলে ব্রজেশ্বর গোপ ও একই গ্রামের শীবাস দাশের ছেলে শ্রীকৃষ্ণ দাশ।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে সকাল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল বিতরণ শুরু হয়। এ সময় পাচারকারীরা ১৪ বস্তা চাল কৌশলে পাচার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরক আটক করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!