ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জমজমাট পশুর হাট, শেষ দিনের অপেক্ষা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৮ জুলাই ২০২২
ফেনীতে জমজমাট পশুর হাট, শেষ দিনের অপেক্ষা
কোরবানির পশুর হাট- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছয় উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচুর পরিমাণ গরু ও ছাগল নিয়ে ভিড় করছেন বিক্রেতারা। তবে তারা আশা করছেন শেষ দিনে আরো বেশি বিক্রি হবে। এজন্য বিক্রেতারা শেষ দিনের অপেক্ষায় রয়েছেন।

শুক্রবার সরেজমিন দাগনভূঞা উপজেলার কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটগুলোতে বিক্রি চলছে সমানতালে। ঈদের আরো একদিন বাকি। এদিনও ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা।  

তারা বলছেন, পশু পালনে আগের থেকে খরচ বেড়েছে। কম দামে গরু বিক্রি করলে লাভ কম হবে।  তবে পশুর হাটে গরু-ছাগলের দামে ক্রেতারা সন্তুষ্ট। 

Advertisement

জেলার ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার হাটগুলো গ্রামকেন্দ্রিক। এখানে অধিকাংশ গরুই দেশি জাতের।

গরু বিক্রি করতে আসা সমির আলী জানান, তিনি তার গরুটি এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করতে চান। কিন্তু ক্রেতারা ৯০-৯৫ হাজার টাকা পর্যন্ত বলেছেন। 

সোনাগাজী বাজারের বড় হাটে গরু বিক্রি করতে আসা আরু মিয়া জানান, ক্রেতারা তার গরুটির দাম ৮০ হাজার টাকা বলেছেন। তিনি গরুটি ৯০ হাজার টাকা হলে বিক্রি করবেন।

ফেনী সদরের বিভিন্ন হাটের বেশকিছু ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আরো একদিন বাকি। হাটে পর্যাপ্ত গরু-ছাগল উঠেছে। বেচাকেনাও চোখে পড়ার মতো। শেষ দিনে কেনাবেচা আরো জমজমাট হবে।

উল্লেখ্য, কোরবানির ঈদ উপলক্ষে ফেনীর ছয় উপজেলায় এবার ১২৯টি হাট বসেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!