[ দেশজুড়ে ]
ফেনীতে বিনামূল্যে সার-বীজ পেলেন ১২০০ কৃষক
কৃষকের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারসহ অন্যান্যরা
ফেনীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বলেন, প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বাড়ালে দেশে খাদ্য ঘাটতি থাকবে না। বিদেশ থেকেও চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
.png)
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আহসান হাবীব বলেন, প্রণোদনা হিসেবে একজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!