[ দেশজুড়ে ]
মান্দায় ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনার সার-বীজ
মান্দায় ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনার সার-বীজ। ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় ৬ হাজার কৃষকের মাঝে প্রণোদনার সার এবং বীজ বিতরণ শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ইউএনও আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন প্রমুখ।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ৫ হাজার ৯৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
.png)
এর মধ্যে ৭০০ জন কৃষককে গম বীজ ও সার, এক হাজার ৪০০ কৃষককে ভুট্টা বীজ ও সার, এক হাজার ৮৭০ কৃষককে সরিষা বীজ ও সার, ২০০ কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ৭০০ জন কৃষককে মসুর বীজ ও সার, ৭৫০ কৃষককে খেসারি বীজ ও সার, ৮০ জন কৃষককে চিনা বাদাম ও সার, ৩০ জন কৃষককে মুগ বীজ ও সার এবং ২৪০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!