কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ১০টি ধান কাটা, ১০টি মাড়াই মেশিন এবং সাড়ে ৫ মেট্রিক টন উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও ১৬ মেট্রিক টন সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কৃষকদের হাতে এসব যন্ত্র ও বীজ-সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জের ইউএনও মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ।
.png)
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা উপস্থিত ছিলেন।