ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৯ জুলাই ২০২২
চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এদিন সকাল সাড়ে ৯টায় সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মাওলানা ড. মোহাম্মদ মছউদুর রহমান।

চট্টগ্রামের যেসব গ্রামে শনিবার ঈদুল আজহা উদযাপন হচ্ছে সেগুলো হলো- সাতকানিয়া উপজেলার মীর্জাখীল, চরতি, সুইপুর, গাটিয়াডাঙ্গা ও কেরাণীহাট, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, মল্লপাড়া ও বাহুলী, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, গাছবাড়িয়া, হারালা, বাইনজুড়ী, কানাইমাদারি ও ঢেমশা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমছড়া, বারখাইন, সরকারহাট, গহিরা ও বারশত, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, খরণদ্বীপ, পূর্ব গোমদণ্ডী ও পশ্চিম কধুরখীল, বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি ও ডোমার এবং লোহাগাড়া উপজেলার ধর্মপুর ও কলাউজান।

Advertisement

এছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন। তারাও শনিবার ঈদুল আজহা উদযাপন করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!