[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীর ৬ প্রতিবন্ধী পেল ঈদ উপহার
ছবি : ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমেশ্চুড়া গ্রামের একই পরিবারের ৬ প্রতিবন্ধীর মাঝে ঈদুল আজহা উপলক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) দুপুরে প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রেস ক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন ও কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান প্রমুখ।
.png)
উপহার সামগ্রীর মাঝে ছিল, শাড়ি, লুঙ্গি, শার্ট, চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, সেমাই, চিনি ও গোশত। এসব উপহার সামগ্রী পেয়ে আনন্দিত হোন প্রতিবন্ধীরা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নালিতাবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!