ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় জোড়া খুন, ৪ আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১০ জুলাই ২০২২
সাতক্ষীরায় জোড়া খুন, ৪ আসামি গ্রেফতার
জোড়া খুনে গ্রেফতারকৃত আসামিরা

সাতক্ষীরার শ্যামনগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ জুলাই) রাতে খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- লাল্টু বাহিনীর অন্যতম সদস্য মো. নাসরি উদ্দীন কয়াল, মো. আলাউদ্দীন গাজী, মো. সাদেক আলী গাজী ও আলমগীর হোসেন মালী। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা।

গত ৮ জুলাই বিকেলে একটি তুচ্ছ ঘটনায় বিরোধ নিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার টেংরাখালী গ্রামে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মিটিং চলাকালে লাল্টু বাহিনীর প্রধান ও আব্দুল হামিদ লাল্টু এবং তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে ১১০ থেকে ১২০ জনের সংঘবদ্ধ দল রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, গাছি দা, লাঠি, হকিস্টিক, জিআই পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় আহত ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক আহত আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাদের শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় মো. আব্দুল বারী বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ৭৩ জন এজাহার নামীয় আসামিসহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!