ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের দিন বোনের বাড়িতে যাওয়ার পথে ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১০ জুলাই ২০২২
ঈদের দিন বোনের বাড়িতে যাওয়ার পথে ভাই নিহত
নিহত রাজিব মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর হুজুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজিব মিয়া জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার রজব মিয়ার ছেলে। আহত সানি একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে।

নিহত রাজিব মিয়ার ভাগিনা রুহুল আমিন জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কোরবানি শেষে রজব মিয়া তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তার বোনের বাড়ি জেলার কসবায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে ভাদুঘর (হুজুরবাড়ি) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার বহনকানী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় রেফার করেন। পরে বিকেল ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মিয়া মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাস জানান, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!