[ দেশজুড়ে ]
মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
মো. ইব্রাহিম রাজু। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে আর্থিক লেনদেনের জের ধরে মো. ইব্রাহিম রাজু নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাজু উপজেলার জোরারগঞ্জ ইউপির দরবার টিলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, শুক্রবার রাত ৯টার দিকে তার কিছু পরিচিত লোকের সঙ্গে দরবারটিলা এলাকায় টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জোরারগঞ্জ থানার ওসি হোসেন মামুন বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!