ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ টুকরো হলো কিশোর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১১ জুলাই ২০২২
ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ টুকরো হলো কিশোর
ফাইল ফটো

কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদি হাসান নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।   

নিহত মেহেদি ফেনীর দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।  

Advertisement

এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে মেহেদি নিহত হয়। তার শরীর ছয় টুকরো হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানা গেছে তারা ফেনী থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ব্যবস্থা করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!