[ দেশজুড়ে ]
সালথায় ২০০ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সালথায় ২০০ বছরের পুরনো একটি জমিদার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার বাবুবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যতীন্দ্র নাথ সিংহ নামের এক জমিদার অন্তত ২০০ বছর আগে বাবুবাড়ি নির্মাণ করেন। পরে তার উত্তরসুরী বৈধনাথ বাবু বাড়িটির দখলে ছিলেন। তিনি ২০১৪ সালে মারা গেলে এ বাড়িটি রাধা গোবিন্দ সেবাশ্রম আশ্রমকে দেখাশোনার জন্য দেওয়া হয়।
বাবুবাড়ির আশ্রমের দায়িত্বে থাকা সেবক শরণার্থী মহারাজ বলেন, ‘বাবুবাড়ির একটি ঘরে রাখা পাটখড়ির গাঁদিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তা রুমের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আশ্রমের সভাপতি অনকূল চন্দ্র বিশ্বাস থানায় একটি লিখিত অভিযোগ করেন।
.png)
সালথা থানার এসআই আওলাদ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!