ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে ভেঙে পড়ল ৩০০ বছরের পুরনো বটগাছ

গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৪, ১২ জুলাই ২০২২
বিকট শব্দে ভেঙে পড়ল ৩০০ বছরের পুরনো বটগাছ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩০০ বছরের পুরনো সেবাশ্রমের বটগাছটি ভেঙে পড়েছে। সোমবার সন্ধ্যায় দিকে ১ একর জায়গাজুড়ে বিরাট আকৃতির এই বটগাছটি বিকট শব্দে হঠাৎ ভেঙে পড়ে। এ সময় বটগাছের নিচে থাকা সেবাশ্রমের আটচালাটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।  

মঙ্গলবার সকাল থেকে ৩০০ বছরের পুরনো এই বটগাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। প্রায় অর্ধশত শ্রমিক গাছটি অপসারণের জন্য কাজ করছেন। 

জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামে জন্ম নেয়া গণেশ পাগল উনশিয়ার ভট্টের বাগানে এসে সিদ্ধি লাভ করেন। এর পর তিনি পারকোনার এই বটগাছের নিচে সাধনা ও মানবসেবায় জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। 

Advertisement

বটগাছটি ভেঙে পড়ার খবর শুনে দেখতে আসা উপজেলার তারাকান্দর গ্রামের এক গৃহবধূ বলেন, আট বছর ধরে এখানে মহোৎসবে আসি। এই বটগাছটি ঘিরে অত্র এলাকায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই শেষবারের মতো এই বটগাছটি দেখতে এলাম। 

উপজেলা ফরেস্ট অফিসার এফ আলম বলেন, গাছটি কাটার পর গোড়ার রিং দেখে এর আনুমানিক একটি বয়স নির্ধারণ করা যায়। তবে প্রাথমিকভাবে গাছটি দেখে ২০০ বছরের অধিক বয়স মনে হচ্ছে। গাছের বয়স অধিক হলে প্রতি বছরই এর কাণ্ডের অবক্ষয় ঘটে। এ কারণে গাছটি ভেঙে পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!