[ দেশজুড়ে ]
রাজৈরে বাসের ধাক্কায় পিকআপচালকসহ নিহত ২
রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপের চালকসহ ২ জন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজৈর পৌর ভবনের সামনে মাদারীপুরগামী একটি আম ভর্তি পিকআপকে খুলনাগামী সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ছাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলেই নিহত হন। তারা নওগাঁ জেলা পোরশা থানার বাসিন্দা বলে জানা গেছে। তবে এ ঘটনার পর সোনার বাংলা নামে বাসটি পালিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!