ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণ, ভাইকে মারধর

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৫১, ১৩ জুলাই ২০২২
বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণ, ভাইকে মারধর
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনির পাশে একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে এ এলাকায় ঠাকুরগাঁও থেকে দুই ভাই বোন তাদের বোনের বাড়িতে বেড়াতে আসে। এ সময় তাদের সন্দেহ করে সোহেলসহ কিছু লোক আটক করে। পরে সোহেল ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে। একই সঙ্গে ভাইকে মারধর করা হয়।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল বলেন, এ ঘটনায় সোহেলকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!