ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে কৃষি উপকরণ-সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ১৪ জুলাই ২০২২
রাঙ্গামাটিতে কৃষি উপকরণ-সেলাই মেশিন বিতরণ
কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ । ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ এনেক্স ভবনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, ফলদ ও বনজ চারা এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

Advertisement

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজি মো. মুছা মাতব্বর, অংসুইছাইন চৌধুরী, বিপুল ত্রিপুরা, মো. আব্দুর রহিম, ঝর্ণা খীসা, সবির কুমার চাকমা প্রমুখ।

এ সময় কৃষকদের মাঝে ফলদ, বনজ প্রজাতির ১২ হাজার গাছের চারা, ১৮ টি পাওয়ার টিলার, ৪৫ টি পাম্প মেশিন, দুস্থ নারীদের মাঝে ৯০ টি সেলাই মেশিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা ও কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই পরিবারের  মাঝে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা  অর্থ সহায়তা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!