ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারীর জামিন নামঞ্জুর

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১৪ জুলাই ২০২২
খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারীর জামিন নামঞ্জুর
খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমান-ফাইল ফটো

সরকারি টাকা আত্মসাৎ মামলায় খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনায় মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৫০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু হলে মিজান দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরত দেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন জামিনের শর্ত অনুযায়ী আত্মসাৎকৃত সব টাকা ফেরত না দেওয়ায় জামিন নামঞ্জুর হয়েছে।

জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন দরপত্র সিডিউল বিক্রি, খেয়াঘাটে ইজারা আদায় ও অননুমোদিত ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন মিজানুর রহমান। এ ঘটনায় ২০২০ সালে ১৩ ফেব্রুয়ারি মিজানকে গ্রেফতার করে দুদক।

Advertisement

এর আগে অর্থ আত্মসাতের ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন।

এদিকে ঘটনার সত্যতা পাওয়ায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আত্মসাৎকৃত পাওনা টাকা পরিশোধের সময় চেয়ে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন। কিন্তু দীর্ঘ এক বছরেও টাকা পরিশোধ করেননি। এর মধ্যে গত ২৬ জুন প্রথম দফায় জামিনে আবেদন করলে তা নামঞ্জুর হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!