[ দেশজুড়ে ]
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবলে বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষ ঘটে। নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে।
এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শংকরপুর গ্রামের মাস্টারবাড়ি ও সর্দারবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার (১৫ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। এ সালিশকে কেন্দ্র করে সর্দারবাড়ির পক্ষের দুলাল মিয়া পার্শ্ববর্তী গোসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
.png)
এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!