ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে একদিনেই বুস্টার ডোজ পাবে সাড়ে ৩ লাখ মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০, ১৬ জুলাই ২০২২
চট্টগ্রামে একদিনেই বুস্টার ডোজ পাবে সাড়ে ৩ লাখ মানুষ
ফাইল ছবি

চট্টগ্রামে মঙ্গলবার দিনব্যাপী বুস্টার ডোজ ক্যাম্পেইন করবে স্বাস্থ্য বিভাগ। চার মাস আগে করোনার দ্বিতীয় ডোজ নেয়া ব্যক্তিরা শুধুমাত্র টিকা কার্ড প্রদর্শন করে এ দিন বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। এদিন পুরো জেলায় তিন লাখ ৬৮ হাজার মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৪৭ হাজার ডোজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ও বাকি টিকা ১৫ উপজেলায় দেওয়া হবে।

১৫ উপজেলার ইউনিয়নগুলোর ৬০০টি ওয়ার্ডে গড়ে ৫০০ করে টিকা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ ক্যাম্পেইন পরিচালনায় তিনটি করে টিম কাজ করবে।

Advertisement

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ভ্যাকসিনেশন কার্যক্রমের ফোকাল পার্সন ডা. জামাল মোস্তফা জানান, চার মাস অর্থাৎ ১৯ মার্চের আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন যে কেউই এ ক্যাম্পেইনে বুস্টার ডোজ নিতে পারবেন। তবে তাদের টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!