[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশের ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
.png)
ঘটনাস্থল থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, আরপি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন। বাসটি ভুল লেনে গিয়ে একটি দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সেই বাসটি দাঁড়ানো ট্রাকসহ গিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!