নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুরের রজব আলীর ছেলে আফজাল মিয়া, মাধবপুর উপজেলার মনতলা (গ্রামের নূর হোসেনের মেয়ে জেসমিন আক্তার।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আফজাল মিয়া। তিনি আশা এনজিওর জগদীপুর শাখার ফিল্ড অফিসার ছিলেন।
.png)
ওসি আরো জানান, জেসমিন ও তার এক সহপাঠী মনতলার রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওই সময় মনতলা থেকে মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।