ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রজাতির ‘বন বিড়াল’ অবমুক্ত 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৮ জুলাই ২০২২
খাগড়াছড়িতে বিলুপ্ত প্রজাতির ‘বন বিড়াল’ অবমুক্ত 
বিলুপ্ত প্রজাতির বন বিড়াল অবমুক্ত ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ির লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির বন বিড়ালটি অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার দুপুরের দিকে খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীণ অরণ্যে বন বিড়ালটি অবমুক্ত করা হয়। 

রোববার রাত সাড়ে ১২টার দিকে গুইমারার হাফছড়ি ইউপির কালাপানি এলাকা থেকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় বন বিভাগের কর্মীরা বন বিড়ালটি উদ্ধার করে।

Advertisement

বন বিভাগের জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকরন চাকমা বলেন, বন বিভাগের কর্মীরা রোববার রাতে টহলরত অবস্থায় বন বিড়ালটিকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে বন বিভাগের কর্মীরা এটি উদ্ধার করে নিয়ে আসে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সোমবার দুপুরের দিকে বিলুপ্ত প্রজাতির বন বিড়ালটি খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীণ অরণ্যে অবমুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!